শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, ট্রাকসহ চালক আটক

মিজান লিটন: চাঁদপুরে ভোরের নীরবতা ভেঙে ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাবুরহাট–কুমিল্লা মহাসড়কের বিসিক এলাকার সামনে মুখোমুখি ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ভ্যানচালক।

 সোমবার (১৭ নবেম্বর)দুপুরে  ট্রাকের সঙ্গে ভ্যানগাড়ির সরাসরি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক নয়ন মোল্লা। তাঁর বয়স ছিল ৩২ বছর। তিনি চাঁদপুরের তরচন্ডী এলাকার বাসিন্দা, সেই দুই সন্তানের জনক বলেও জানা গেছে।

স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই নাজমুল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি থামিয়ে চালক আলী হোসেনকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়