শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে বন্ধুর মায়ের মৃত্যুর শোক প্রকাশের কয়েক ঘণ্টা পরই সে যুবকের এর মৃত্যু!

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধিঃ বন্ধুর মায়ের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন আশিক মাহমুদ (২৮)। এর কয়েক ঘণ্টার মধ্য আশিক নিজেই চলে গেলেন না–ফেরার দেশে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজাকুড়া এলাকায়। আশিক মাহমুদ ৪ নভেম্বর মঙ্গলবার সকালে ষ্ট্রোক মারা যান।আশিক মৃত আব্দুল জব্বারের ছেলে।

মৃতের পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে, আশিক মাহমুদ অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরির জন্য পড়াশোনা করছিলেন। তিনি ২০১২ সালে হিরন্ময়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ২০১৪ সালে সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে এইচএসসি এবং ২০১৮ সালে সরকারি শেরপুর কলেজ থেকে অনার্স সম্পন্ন করেন।

মঙ্গলবার ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। এর কয়েক ঘণ্টা আগেও তিনি ফেসবুকে সক্রিয় ছিলেন। বন্ধুর মায়ের মৃত্যুতে শোক জানিয়ে একটি পোস্টও দিয়েছিলেন।

তার সহপাঠী শরিফুল আলম বলেন, আশিক খুব শান্ত ও ভদ্র ছেলে ছিল। আমরা বিশ্বাসই করতে পারছি না সে আর নেই। হঠাৎ এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়