শিরোনাম
◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:১২ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুল শিক্ষিকাকে অপহরণ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়, অতপর...

রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগে লিয়াকত উল্লাহ লুসান নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালপুর ইউনিয়নের একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষিকাকে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকত উল্লাহসহ ৭ থেকে ৮ জন মিলে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাকে মারধর করা হয়। শিক্ষিকা চিৎকার করলে পদাগঞ্জ বাজারের পাশে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়া হয়।

পরে আহত অবস্থায় শিক্ষিকা বদরগঞ্জ থানায় গিয়ে অজ্ঞাত পাঁচজনসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পরদিন অসুস্থতার অজুহাতে লিয়াকত উল্লাহ উপজেলা হাসপাতালে ভর্তি হন। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজার রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিয়াকত উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, স্কুল শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করার পর তাকে অপহরণ করা হয়। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়