শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৩০ মামলার আসামি ডাকাত সর্দার বাশার গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তালিকাভুক্ত ডাকাত সর্দার আবুল বাশার ওরফে বাশারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বাশার পলাতক ছিলেন। আবুল বাশার সদর উপজেলার মটবী এলাকার আবদুর রবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত দলের প্রধান আবুল বাশার ও তার বাহিনীর সদস্যরা লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত। তাকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

সোমবার সকালে চন্দ্রগঞ্জ এলাকায় বাশার তার লোকজন নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে বাশারকে গ্রেপ্তার করতে পারলেও তার সহযোগীরা পালিয়ে যায়। 

ওসি ফয়েজুল আজিম নোমান বলেন, বাশারের দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়