শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ৮৫০ জন শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের কুরআন শরীফ উপহার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার দিয়েছেন ছাত্র শিবির। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রশিবিরের আয়োজনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‌শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থসহ কুরআন শরীফ উপহার দেওয়া হয়েছে। 

এ সময় ৮৫০ জন শিক্ষার্থীর হাতে ‌পবিত্র কুরআন উপহার হিসেবে প্রদান করা হয়।

ছাত্রশিবিরের দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‌শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থসহ কুরআন শরীফ উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের কুরআন প্রশিক্ষণ দেওয়া শেষে শিক্ষার্থীদের হাতে বাংলা অনুবাদসহ কুরআন শরীফ উপহার দেওয়া হয়। 

ইসলামী ছাত্রশিবির সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি মো. ফাহিম বিশ্বাসের সভাপতিত্বে কুরআন উপহার অনুষ্ঠানের উদ্বোধন করেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম। 

এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান, ইসলামী ছাত্রশিবির ‌রাজেন্দ্র কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, শহর শাখার  সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সাহিত্য সম্পাদক দিদার হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন। 

এ মহতি উদ্যোগের জন্য উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কোরআন উপহার দেওয়ার প্রশংসা করেছেন। বাংলা অর্থসহ কুরআন শরীফ উপহার দেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা সহজেই পড়তে ও বুঝতে পারবেন বলে তারা জানান। 

এক প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর শহর শাখার সভাপতি মো. আকমল হোসেন বলেন, অতীতে আমাদের এ রকম খোলামেলা জায়গায় কোন কর্মসূচি করার সুযোগ দেওয়া হয় নাই। এরকম শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের শিক্ষার্থীদের কুরআন উপহার দেওয়া কর্মসূচি দেশব্যাপী কর্মসূচির অংশ ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়