শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:১৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে বাণিজ্য বৈঠক

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে  ভারতের সাথে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত ব্যবস্থা উন্নত করতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন, কাস্টমস,বিজিবি,পুলিশ প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ স্থলবন্দরের যুগ্ম  সচিব মোহাম্মদ শামীম আলম।

রোববার দুপুর ১২ টায় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর পরিচালক শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য বলেন, নানান সমস্যায় জর্জরিত  বেনাপোল বন্দরে আমদানি,রফতানি বানিজ্য ঘাটতি দিন দিন বেড়ে চলেছে। কাস্টমস,বন্দরের দূর্বল নিরাপত্তার কারনে প্রতিনিয়ত শুল্ককর ফাঁকি দিয়ে বন্দর থেকে আমদানি পণ্য পাচার বাড়ছে। এ অবস্থা সামনের দিনে রাজস্ব আয়ে বড় ধরনের বিরুপ প্রভাব পড়বে। এছাড়া আইন, শৃঙ্খলার অবনতিতে প্রতিনিয়ত বন্দরে দালাল চক্রের প্রতারনার শিকার হচ্ছেন দেশ,বিদেশী পাসপোর্টধারীরা। চলমান সমস্যা সমাধান করে বানিজ্যিক পরিবেশ তৈরীর আহবান জানান নেতারা। 
প্রধান অতিথী যুগ্ম  সচিব মোহাম্মদ শামীম আলম বলেন, তিনি বন্দর ব্যবহারকারীদের সমস্যা ও সম্ভবনার কথা শুনেছেন। বানিজ্য সম্প্রসারণ ও পাসপোর্টথারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

সভায় অংশ গ্রহন করেন, বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মুশফিকুর রহমান, ইমিগ্রেশন ওসি শওকত হোসেন, এন এস আই এডি ফরহাদ হোসেন, ডিজিএফ আই ইনচার্জ মোবারক হোসেন, বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান, বেনাপোল সিএন্ড এফ এজেন্ড এর সাবেক সভাপিত মফিজুর রহমান সজন, সিএন্ড এফ স্টাফ এ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক সাজেদুর রহমান, বেনাপোল শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর হ্যান্ডলিংক ইউনিয়ন এর সাধারন সম্পাদক সহিদ আলীসহ বন্দর ব্যববহারকারী আমদানি রফতানি কারক ও  সিএন্ডএফ ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়