শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ নারীকে আটক করে পুলিশে দিল জনতা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে চলন্ত অবস্থায় একটি ব্যাটারীচালিত অটোগাড়িতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাঁদের সাথে একটি শিশুও রয়েছে। এছাড়া তাঁরা সঠিক পরিচয় জানাচ্ছে না বলে পুলিশ জানিয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের গাজীরটেক ইউনিয়নের শীলডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, একটি ইজিবাইকে চরভদ্রাসন থেকে এক নারী (৫৩) ফরিদপুর শহরে আসছিলেন। পথিমধ্যে মৌলভীরচর এলাকা থেকে ওই ইজিবাইকে আরও ৫ নারী যাত্রীবেসে উঠেন। কিছুদূর এগোতেই রিশাত বেগের গলা থেকে স্বর্ণের চেইন নেওয়ার চেষ্টা করে ৫ নারী যাত্রী। এসময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ৫ নারীকে আটক করে। পরে আটককৃতদের পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

ভুক্তভোগী নারী রিশাদ বেগ বলেন, আমি অটোর পেছনে বসা ছিলাম। তাঁরা দুইজন আমার দুইপাশে বসে। প্রথমে আমার কানে টান দেয়, মনে করেছিলাম এমনেই টান লেগেছে। আবার গলায় চেইনে টান লাগে। তখন আমি চিৎকার দিলে গাড়ি দাঁড়ায় পড়ে, তখন মানুষ এসে ধরে ফেলে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, স্থানীয় জনতা আটক করে আমাদের খবর দিলে ৫ নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছে। তবে তাঁদের পরিচয় জানতে চাইলে এলোমেলো তথ্য দিচ্ছে, স্বামীর নামও বলতেছে না, ঠিকানা বলতেছে হবিগঞ্জে কিন্তু ভাষাগত মিল নেই। আমরা পরিচয় জানার চেষ্টা করছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়