শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে অপরাধীদের ধরতে পাল্টা হামলায় আহত ৬ পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রাম জেলার রা‌জিবপু‌র উপজেলায় অভিযান পরিচালনাকালীন সময়ে অপরাধীদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। হামলার ঘটনায় এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও থমথমে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২৫ অক্টোবর'২৫) বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। এর আগে গত শুক্রবার (২৪ অঅক্টোবর'২৫) উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দুইটার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় সরকার উৎখাতের পরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে পোস্টার টানানোর খবর পায় পু‌লিশ। পরে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

জানা গেছে, হামলা চলাকালীন সময়ে রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে কিছু দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু  করে। একপর্যায়ে পুলিশ হুমায়ুন করির ছক্কুকে আটক করলে, দুর্বৃত্তরা পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে ছক্কুকে ছিনিয়ে নেয়।

অপরাধী ছিনতাইয়ের এ ঘটনায় রাজিবপুর থানার এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কস্টেবল ইয়াছিনসহ পুলিশের ছয় সদস্য আহত হন।

ঘটনার পরে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩'শ থেকে ৪'শ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জ‌ড়িত আব্দুর রহিম আহমেদ (২৫) ও ইয়াকুব আলীকে (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তারা ২ জনই উপজেলার উত্তর চর সাজাই মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা সেখানে যাই। পুলিশের উপস্থিতি লক্ষ্য করেই আওয়ামী লীগের লোকজন ইট-পাটকেল ছুড়তে শুরু করে। হামলায় আমাদের ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই জন‌কে আটক ক‌রা হয়েছে। তাদের আদালতেও পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়