শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পূর্ববিরোধের জেরে হতদরিদ্র পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

কুমিল্লায় পূর্ববিরোধকে কেন্দ্র করে হতদরিদ্র এক পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে প্রভাবশালীরা। জেলার সদর দক্ষিণ উপজেলার উলুইন গ্রামে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ সেলিম। এর আগে বুধবার রাতে ওই গ্রামের বিল্লাল হোসেনের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।

এদিকে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করতে আসেন ভিকটিম পরিবার। এ সময় প্রভাবশালীদের চাপে মামলা নেয়নি পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উলুইন গ্রামে বিল্লাল হোসেন তার স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। পূর্ববিরোধকে কেন্দ্র করে হঠাৎ ওই এলাকার মো. নজরুল (৩৫), খোকন মিয়া (৫৩), মো. হালিমসহ (৩৯) অজ্ঞাতনামা ৩-৪ জন মিলে বিল্লাল হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের মারধর করে ঘর থেকে বের করে দিয়ে বাড়িঘর ভাঙচুর পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ওই হতদরিদ্র পরিবারের বাড়িঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এলেও ততক্ষণে ওই অসহায় বিল্লালের স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ভিকটিম বিল্লাল হোসেন বলেন, বুধবার রাতে আমি স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলাম। এ সময় হঠাৎ নজরুল, খোকন মিয়া, হালিমসহ ৪-৫ জনে আমার ঘরে ভাঙচুর শুরু করলে আমি স্ত্রী-সন্তানদের নিয়ে জীবন রক্ষা করি। পরে তারা পেট্রল ঢেলে আমার ঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের সঙ্গে আমার পূর্ববিরোধ রয়েছে। একাধিকবার সালিশ দরবারও হয়েছে। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে থানায় মামলা করতে গেলে এএসআই সুলেমান বাদশা আমাকে ওসি সাহেবের রুমে ঢুকতে দেয়নি। তবে অভিযোগ অস্বীকার করেছেন এএসআই সোলেমান বাদশা। 

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভিকটিম পরিবার আমার কাছে এলে আমি তাদের আইনি সহায়তা দেব। 

এ বিষয়ে মো. নজরুল, খোকন মিয়া এবং মো. হালিম তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি বিল্লালের পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে ওই ঘটনাটি ঘটেছে। সে প্রতিহিংসা করে আমাদের ওপর দায় চাপাতে চাচ্ছে। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়