শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের আলোচিত তুরাগ হত্যার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলোচিত কলেজ ছাত্র আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ (২২) হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি মো. ফারুক ওরফে চেরয়া ফারুককে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই আসামীকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। 

এর আগে সোমবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থান এলাকা তাককে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব জানায়, ফরিদপুরের কোতয়ালী থানার গোবিন্দপুর এলাকায় মাদক ব্যবসার ভাগাভাগি ও প্রভাব বিস্তার নিয়ে বিরোধের জেরে তুরাগকে নৃশংস হত্যা করা হয়। নিহত তুরাগ (২২) ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্সের ছাত্র ছিলেন।

গত ১১ অক্টোবর ২০২৩ বিকেলে তুরাগ বাসা থেকে বের হওয়ার পর কা'না তুষার গ্রুপের সদস্যরা কৌশলে তাকে ফরিদপুর সদরের গোবিন্দপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে এবং তার এক হাত কেটে নেয়। হত্যার পর লাশ গোপন করার জন্য কলার পাতার নিচে চাপা দিয়ে রাখে বলে অভিযোগে জানা গেছে।

ঘটনার পর নিহতের পিতা ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩২, তারিখ-১৩/১০/২০২৩)।

মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০, ঢাকার অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। সেই সূত্রে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এজাহারনামীয় আসামি মো. ফারুক ওরফে চেরয়া ফারুককে গ্রেপ্তার করা হয়। ফরুক ফরিদপুর শহরের অম্বিকাপুর এলাকার মৃত করিম শেখের ছেলে। 

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, 'গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়