শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, খুশি পরিবার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একসঙ্গে এক ছেলে ও দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনিয়া নামের এক গৃহবধূ। রোববার ( ১২ অক্টোবর ) সকালে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ন হয়। তিন নবজাতক ও প্রসূতি মা সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।

সোনিয়া আক্তার ( ২৬ ) উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা তালুকপাড়া এলাকার সৌদিআরব প্রবাসী ফয়সাল আহমেদের স্ত্রী। ফয়সাল ও সোনিয়া দম্পতির এরাই প্রথম সন্তান। সৃষ্টিকর্তার কাছ থেকে একসঙ্গে তিন সন্তান উপহার পেয়ে খুশি গৃহবধূর পরিবার। হাসপাতালের গাইনি চিকিৎসক আয়শা খাতুন বলেন, সন্তান চেয়ে ফয়সাল-সোনিয়া দম্পতি দুই বছর বিভিন্ন জায়গায় চেষ্টা করে কোনো ফলাফল না পেয়ে আমার শরণাপন্ন হন। তারপর থেকে সোনিয়া আমাদের ফলোআপে ছিলেন।

আজ রোববার সকালে প্রসূতি সোনিয়া আমাদের হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে এসে ভর্তি হন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম হয়। এখন মা ও তাঁর সন্তানেরা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।শিশু চিকিৎসক ডা. এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, জন্মের পর আমি শিশুদের দেখেছি। আলহামদুলিল্লাহ তিনটি শিশুই ভালো আছে এবং সোনিয়া আক্তারও ভালো আছেন। আমরা তাদের হাসপাতালে ভর্তি রেখেছি। আশা করছি তিন-চার দিনের মধ্যেই তারা বাড়ি যেতে পারবেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে প্রসব ব্যথা নিয়ে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হসপিটালে নিয়ে আসেন স্বজনরা। সেখানে পরীক্ষানিরীক্ষা শেষে সন্তানদের ঝুঁকির কথা ভেবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গাইনি সার্জন আয়শা খাতুন ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন। এ সময় গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন। একসঙ্গে কোলজুড়ে তিন সন্তান উপহার পেয়ে খুশি গৃহবধূর পরিবার। তারা গৃহবধূ ও নবজাতকদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়