শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, মেয়ে হাসপাতালে

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলেয়া খাতুন (৫০) নামে অটোভ্যানের যাত্রী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর শিশু কন্যা মারিয়া আহত হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাত ৭টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া খাতুন কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের মধু কাজীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সন্ধ্যার পরে আলেয়া খাতুন অটোভ্যানযোগে রোগী দেখতে কালীগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় পৌছলে ভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে ওই নারী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌছানোর আগেই গুরুতর আহত ওই নারীর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়