সাগর আকন, বরগুনা: বরগুনা সদরের লতাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ জুয়েল মৃধা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন এস আই বিকাশ কর্মকার, এ এস আই ইউসুফসহ সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জুয়েল মৃধার কাছ থেকে মোট ১১শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।