শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে পৃথক ঘটনায় কালীপুর ও বাহারছড়ায় দু,জ‌নের মৃত্যু

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার কালীপু‌রে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজবাহ উদ্দিন নয়ন (১৮) এবং বাহারছড়ায় সাপের কামড়ে মোতাহেরা বেগম (৩৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে পৃথক সম‌য়ে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী ও পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) রাতে কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেমা পাড়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজবাহ উদ্দিন নয়ন (১৮) গুরুতর আহত হয়। প‌রে স্থানীয় জনগন তা‌কে গুরুতর আহত হ‌লে  এক‌টি বেসরকা‌রি হাসপাতালে নি‌য়ে গে‌লে সেখা‌নে তার মৃত‌্যু নি‌শ্চিত ক‌রে। নিহত মিজবাহ উদ্দিন ওই এলাকার মো. কাইছার উদ্দিনের পুত্র।

অপর‌দি‌কে বাঁশখালীর বাহারছড়ায় নামা‌জের জন‌্য পুকু‌রে ওযু করতে গিয়ে সাপের কামড়ে আহত হয় স্কুল শিক্ষিকা মোতাহেরা বেগম (৩৫)।

শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোতাহেরা বেগম বাঁশখালীর বাহারচরা ইউনিয়নের বশিরউল্লাহ বাজার এলাকার শিক্ষক নুরুন্নবীর স্ত্রী এবং বাহারছড়া আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের প্রস্তুতি নিতে গিয়ে পুকুরঘাটে ওযু করার সময় হঠাৎ তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। এ‌তে তার অবস্থার অবনতি হলে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখা‌নে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ‌দিকে পৃথক ঘটনায় বাঁশখালী‌তে দু,জ‌নের মৃত‌্যুর ঘটনা‌কে কেন্দ্র ক‌রে এলাকায় শো‌কের ছায়া নে‌মে আসার পাশাপা‌শি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সা‌পেররকাম‌ড়ের ভে‌ক্সিন নি‌শ্চিত করার আহবান জানান সাধারন জনগন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়