শিরোনাম
◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে মধ্যরাতে অভিযান, বিকাশ-ইমো প্রতারকচক্রের ৪ হ্যাকার গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: আজ ০৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী জেলার বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রামে রাত ৩টা ৫ মিনিটে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জুবায়ের হাসান শিশির (২১), মোঃ জাহিদ হাসান সিজান (১৯), মোঃ শরিফুল ইসলাম সিজান (৩৪) ও মোঃ রতন আলী (২৫)।

তাদের মধ্যে জুবায়ের ও জাহিদ একই গ্রামের মোঃ ফারুক হোসেন লিটনের পুত্র, শরিফুল ইসলাম সিজান একই গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র এবং রতন আলী খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ০৯ অক্টোবর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী অংশগ্রহণ করে। অভিযানে হ্যাকারদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে—নগদ টাকা: ১,৪৮,৮২৫/- টাকা, মোবাইল সেট: ১১টি, সিমকার্ড: ১৬টি, ইয়াবা ট্যাবলেট: ৬টি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজশাহীর বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় এ প্রতারকচক্র দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে বিকাশ ও ইমোর মাধ্যমে প্রতারণা করে আসছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।

পলাতক অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়