শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৪:০৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঁধ কেটে বসতঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, যুবক আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বসতঘরের সিঁধকেটে ঘরে ঢুকে দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত রিপন মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের আক্তার মোল্যার ছেলে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বসতঘরে সিঁধকেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে রিপন। পরে বিষয়টি জানাজানি হলে সকালে এলাকার লোকজন রিপনকে তার বাড়িতে ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়। রিপন এলাকার বখাটে যুবক বলে পরিচিত। 

ওই গৃহবধুর স্বামী অভিযোগ করে বলেন, আমি কামলা দিতে ৮দিন ধরে বাড়ির বাইরে ছিলাম। আমার স্ত্রী দুটি সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল৷ বখাটে রিপন সিঁধকেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এবিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, ঘরের সিঁধকেটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়