শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১২:৩৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ অনুপ্রবেশ, ৬ বছর পর বাড়ি ফিরলেন ভারতীয় যুবক!

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটকের ৬ বছর পর নিজ দেশে ফিরে গেছেন ভারতীয় নাগরিক শ্রী বাদল উড়ান (২৮)।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তাকে ভারতের ফুলবাড়ি সীমান্তে হস্তান্তর করা হয়।

 বাংলাবান্ধা জিরো পয়েন্টের ৭৩২/১ নম্বর সাব পিলার এলাকায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে তাকে ভারতের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- বাংলাবান্ধা ১৮ বিজিবি কোম্পানির কমান্ডার আব্দুর রহমান, ভারতের বিএসএফ ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিক্রম সিং, পঞ্চগড় জেলা কারাগারের প্রতিনিধি এবং উভয় দেশের ইমিগ্রেশন ও সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা।
 
বিজিবি ও কারাগার সূত্রে জানা যায়, বাদল উড়ান ভারতের আসাম রাজ্যের নওগাঁও জেলার কালিয়াবর থানার নৈপন্নী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৯ সালের ১৯ মে পঞ্চগড় সদর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং বিজিবির হাতে আটক হন। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় বাংলাদেশ পাসপোর্ট আইন, ১৯৫২-এর ৪ ধারায় মামলা দায়ের করা হয়। আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন, যার মেয়াদ শেষ হয় ২০২০ সালের ১৮ মে।
 
 তবে প্রকৃত ঠিকানা শনাক্তে দীর্ঘ সময় লেগে যায়। ফলে সাজার মেয়াদ শেষে ‘রিলিফ প্রিজনার’ হিসেবে পঞ্চগড় জেলা কারাগারেই থাকতে হয় বাদলকে। এরপর দুই দেশের দূতাবাসের যোগাযোগ ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তার পরিচয় নিশ্চিত হলে তাকে ফেরত পাঠানো হয়।
 
এদিকে বিজিবি, বিএসএফ ও জেলা কারাগারের প্রতিনিধিদের উপস্থিতিতে তাকে ভারতে পুশব্যাক করার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস।
 
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘বাদল উড়ান ছয় বছর আগে অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। আইনি প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লেগেছে। তবে নিয়ম অনুযায়ী ফেরত পাঠানো হয়েছে।’
 
এ বিষয়ে পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ সময় সংবাদকে বলেন, ‘বিদেশি কোনো বন্দি সাজার পরপরই ফেরত যেতে না পারলে তাকে অতিথি হিসেবে জেলে রাখা হয়। যাকে আরপি বা রিলিফ প্রিজনার বলা হয়। এর মাঝে দু দেশের সরকারের চুক্তি ও এমবাসির অনুমোদন বা নির্দেশনা পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। তেমনি এই ভারতীয় নাগরিক বাদল সাজা শেষে আমাদের কারাগারেই ছিল। সরকারের অনুমোদন সাপেক্ষে বিজিবি বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়