শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৯:০৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীসহ কুড়িগ্রামে দু'জনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে।

৫ অক্টোবর'২৫ রোববার দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার পথে বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়।

শিশু বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় শিশু বাবলু।

অন্য দিকে একই উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু হয়েছে। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের পুত্র।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে গৃহপালিত গরু জন্য ঘাস তুলতে গেলে বজ্রপাতে আহত হয়। পরে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সহিবর মারা যায়। পরে তার মরদেহ ফিরিয়ে নিয়ে দাফন সম্পন্ন করে পরিবারের লোকজন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর  খবর আমরা পেয়েছি। পৃথক দুটি ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়