চট্টগ্রাম জেলার মিরসরাই থানার চাঞ্চল্যকর হারুন হত্যা মামলার প্রধান আসামী ভাগ্নে শাহিন আলম’কে নওগাঁ জেলার পত্নীতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
নিহত ভিকটিম মোঃ হারুন একজন প্রবাসী গত ৩০ এপ্রিল ২০২৫ইং তারিখে ০৩ মাসের ছুটিতে দেশে আসেন। দীর্ঘদিন যাবত পৌত্রিক সম্পত্তি নিয়ে ভিকটিমের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে গত ০৯ জুলাই ২০২৫ ইং তারিখে ভিকটিম মোঃ হারুন এর বোন শাহেনা বেগম এর বসত ঘরের চালের পানি ভিকটিমের বাড়ির উঠানে পড়ে স্যাঁতসেঁতে অবস্থা তৈরী হলে ভিকটিম সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ডেকে দেখালে ভাগ্নে শাহিন আলম এর সাথে ভিকটিমের বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ভাগ্নে শাহিন আলম এবং তার অন্যান্য সহেযোগীরা তাদের বসত ঘর থেকে দেশীয় ধারলো অস্ত্র,ছুরি, লোহার রড় দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে শরীরের ভিবিন্ন স্থানে উপুর্যুপরি আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরর্বতীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমের পরিবার ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
উক্ত হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার মীরসরাই থানায় তিনজনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলার দায়ের করেন, যার মামলা নং-০৯, তারিখ ১৩ জুলাই ২০২৫ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়। উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে। নজদারী এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত হত্যা মামলার ০১নং এজাহারনামীয় প্রধান আসামী শাহিন আলম নওগাঁ জেলার পত্নীতলা থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৪ অক্টোবর ২০২৫ইং তারিখ আনুমানিক ১৭৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-০৫ এর যৌথ আভিযানিক দল নওগাঁ জেলার পত্নীতলা থানাধানী মহেশপুর কদমকুড়ি এলাকায় অভিযান পরিচালা করে আসামী শাহিন আলম (৩০), পিতা-মোঃ হালিম, সাং-মধ্যম তালবাড়ীয়া, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার মীরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।