শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:৪৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটকহীন সেন্টমার্টিন ফিরে পেয়েছে প্রাকৃতিক রূপ! ভিডিও

কোরাল দ্বীপ সেন্টমার্টিন এখন পর্যটকবিহীন। আর এই সুযোগেই যেন ফিরে আসছে দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণ-বৈচিত্র্য। দীর্ঘদিন ধরে পর্যটকদের অতিরিক্ত চাপ এবং পরিবেশ দূষণের কারণে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য হুমকির মুখে ছিল।

ভিডিওর তথ্যানুসারে, পর্যটকদের আনাগোনা বন্ধ থাকায় দ্বীপের পরিবেশের উপর ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষভাবে, প্রবাল এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধিতে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে সেন্টমার্টিন দ্বীপকে রক্ষায় পর্যটন সীমিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সুফল এখন প্রকৃতির মাঝেই দৃশ্যমান।

সেন্টমার্টিন দ্বীপে আবারো প্রকৃতির স্বাভাবিক রূপ ফিরে আসার এই চিত্র পরিবেশবিদদের মধ্যে আশার সঞ্চার করেছে। তারা মনে করছেন, দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পর্যটকদের সংখ্যা সীমিত করা এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সূত্র: ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়