শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে চোরাই চক্রের ৫ সক্রিয় সদস্য সহ ৫টি মোটরসাইকেল উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সংযোগের লক্ষ্যে মওলানা ভাসানী সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই চিলমারী উপজেলায় মোটরসাইকেল চুরির প্রবণতা আকস্মিক হারে বৃদ্ধি পায়। 

এ চক্রের সাথে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় চিলমারী থানা পুলিশ ব্যাপক অনুসন্ধান শুরু করে।

এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর'২৫ শনিবার রাতে চিলমারী থানার বাজার এলাকায় একজন ব্যক্তিকে রহস্যজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে চোর চক্রের সদস্য সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ শুরু  করে চিলমারী থানা পুলিশ।

ব্যপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে চিলমারী থানা এলাকার বিভিম্ন স্থানে ব্যপক তল্লাশি অভিযান পরিচালনা করে মোট ৫টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করে চিলমারী থানা পুলিশ।

চোরাই চক্রের গ্রেফতারকৃতরা যথাক্রমে, মোঃ মিলন (২৬), মোঃ হান্নান মিয়া (৩২), মোঃ সাদাকাত হোসেন (৩৫), মোঃ নুরুল হুদা (৩৫)। এরা ৪জন চিলমারী উপজেলার  গাজীর পাড় এলাকার বাসিন্দা। তাছাড়া রংপুরের হারাগাছের হক বাজার নয়াটারী এলাকার অপর সদস্যের নাম মোঃ রুবেল মিয়া (২৭)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে উক্ত বিষয়ে আরও জরিতদের গ্রেফতারের লক্ষে ব্যপক তথ্য অনুসন্ধান ও গ্রেফতার অভিযান অব্যহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়