শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ফরিদপুরে নিখোঁজ হওয়া সেই অটোরিকশা চালকের মিলেছে সন্ধান

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরে মো. রাকিব (২১) নামে এক অটোরিকশা চালক নিখোঁজ হওয়ার পর পুলিশের তৎপরতায় তার সন্ধান মিলেছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঢাকায় ওই অটোরিকশা চালকের সন্ধান মিলে। সে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিল।

রাকিবের মা আঁখি জানান, 'রাকিব তার স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। বর্তমানে সে ঢাকায় অবস্থান করছে।'

সন্ধানের সত্যতা নিশ্চিত করে অটোরিকশা চালকের বাবা আব্দুল খালেক রাকিবের বরাত দিয়ে বলেন, 'রাকিব শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ভাড়া করা ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে ভাজনডাঙ্গা কালীবাড়ী মোড়ের নিজ বাড়ি থেকে বের হন। এরপর দুই-তিনজন লোক তিন ঘণ্টার জন্য রাকিবের অটোরিকশা ভাড়া করে। অত:পর একটা গ্রামের ভিতর নিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও অটোরিকশা কেড়ে নেয়। এসময় রাকিবকে ভয়ভীতি দেখায় তারা। পরে সে (অটোরিকশা চালক) ঢাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করেন।'

তিনি বলেন, 'অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ভয়ে সে আর বাড়ি ফেরেনি।' 

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি.এম. মামুনুর রশিদ বলেন, বাড়ি থেকে বউয়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়। এরপর সে ঢাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিল। সেখানে তার সন্ধান মিলে।

তিনি আরও বলেন, সন্ধানের পর রাকিবের পরিবার থানা থেকে সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করে নিয়েছেন।

প্রসঙ্গ, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা কালীবাড়ি মোড় এলাকার নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর সন্ধান মিলছিল না রাকিবের। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়