শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪১ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর রিসোর্টে যেভাবে ধ'র্ষিত হন অভিনেত্রী, চাঞ্চল্যকর তথ্য দিলেন নিজেই (ভিডিও)

গাজীপুরের শ্রীপুরে নাটকে অভিনয়ের প্রলোভন দিয়ে এক অভিনেত্রীকে ‘রাস’ নামক রিসোর্টে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে নাট্যনির্মাতা নাসির উদ্দিন মাসুদ ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার শ্রীপুর থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী অভিনেত্রী অভিযোগে উল্লেখ করেন, ‘চার-পাঁচ মাস আগে পূবাইলে শুটিংয়ের সময় পরিচালক নাসির উদ্দিন মাসুদ আমার মোবাইল নম্বর নেন। এরপর থেকে তিনি নিয়মিত কল দিতেন। একসঙ্গে দু-একটি নাটকের শুটিংও করি। হঠাৎ ঘটনার দিন রাতে শুটিংয়ের কথা বলে তিনি বাসা থেকে আমাকে নিয়ে যান। ২১ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার রাস রিসোর্টে নিয়ে গিয়ে মাদক সেবনের পর মাসুদ ও তার সহকারী বাবর আমাকে জোরপূর্বক ধর্ষণ করেন।’

তিনি আরও বলেন, ‘পরিচালক ও তার সহযোগী সংঘবদ্ধ ধর্ষণের পর বয়স্ক এক ব্যক্তিও আমাকে ধর্ষণ করেন। তাকে রিসোর্টের মালিকপক্ষের লোক হিসাবে পরিচয় দেওয়া হয়। এরপর ভয়ভীতি দেখিয়ে বাবর আমার ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেন এবং আমাকে রিসোর্ট থেকে বের করে দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস রিসোর্টের বিরুদ্ধে বহুদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এখানে প্রায়ই তরুণ-তরুণীরা রুম ভাড়া নেয়। দিনের বেলাতেও চলে অনৈতিক কাজ। কিন্তু কর্তৃপক্ষ সবসময় অস্বীকার করে।

ঘটনার পর রাস রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ওয়েবসাইটে দেওয়া নম্বরে কথা হয়। কিন্তু তারা মালিকপক্ষের নম্বর দিতে অস্বীকৃতি জানান। শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর ইতোমধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উৎস: যুগান্তর ও বৈশাখী টিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়