শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু

আজিজুল ইসলাম, বাঘারপাড়া প্রতিনিধি: বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মাহফুজ (২০) নামে এক আলমসাধু চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে । সে মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের মাসুদ মন্ডলের ছেলে।

শুক্রবার যশোরের বাঘারপাড়ার সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলার বামনহাটিতে, স্থানীয়রা খবর পেয়ে দুর্ঘটনার শিকার মাহফুজকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুর্ঘটনায় আহত অপর একজনকে শালিখা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘারপাড়ার আন্দুলবাড়িয়া গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম জানান,সকাল সাড়ে ১০ টার দিকে খবর আসে বাঘারপাড়ার বালিয়াডাঙ্গা বাজারের কাছে নড়াইল সদরের বামনহাটিতে সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে নাজমুল জানান, আলম সাধু রাস্তার পাশে পানির মধ্যে ছিটকে পড়ে। এ সময় মুখের দুই পাশে ও মাথায় প্রচন্ড আঘাত পায় আলমসাধু চালক। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুজনকে বালিয়াডাঙ্গা বাজারে নিয়ে আসেন। এরমধ্যে মাহফুজকে বাঘারপাড়া থানায় নেওয়া হয়। ওপর একজনকে শালিখা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মাহফুজের চাচা রফিকুল ইসলাম জানান, ‘প্রতিদিনের মতো খুব সকালে আলমসাধু নিয়ে বের হয় মাহফুজ। সোয়া ১১ টার দিকে খবর পাই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এখনো সে বিয়ে করেনি। বাবা মায়ের একমাত্র সন্তান বলেও উল্লেখ্য করেন রফিকুল।
জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাফিয়াতুল জান্নাত নূর বলেন,’ বেলা ১১ টার কিছু সময় পর মাহফুজ নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় হাসপাতলে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়