শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারিবারিক বিরোধ: লক্ষ্মীপুরে নারীকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু , লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রাশেদা বেগম লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ঘাতক ইমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর ঘাতক ইমন হোসেন ওই নারীকে কিভাবে হত্যা করেছে সে বর্ণনাও পুলিশের কাছে দিয়েছে সে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, লক্ষ্মীপুর শহরের জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে ওই নারী ঘর থেকে বের হন। এ সময় একই বাড়ির সেলিমের ছেলে ইমন হোসেনকে ঘরের দরজায় দাড়িঁয়ে থাকতে দেখেন তিনি। পরে রাশেদা বেগম ইমনকে নানা বিষয়ে জিজ্ঞাসা করার এক পর্যায়ে ঘরের ভিতরে প্রবেশ করে ইমন। পরে দরজা আটকিয়ে বটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কুপাতে থাকে ইমন। এতে রাশেদের চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে আসলে ওই নারীকে জবাইকে করে মৃত্যু নিশ্চিত করে ঘরেই লুকিয়ে থাকে ঘাতক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘাতক ইমন হোসেনকে আটক করে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে ঘাতক ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি-ভাতিজা। দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে নারিকেল-সুপারী ও ইমনের স্ত্রীর সাথে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ঘাতক ইমন হোসেন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয় বলে দাবি করেন পুলিশ। এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয়রা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহ: রেজাউল হক বলেন, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে নারিকেল-সুপারী ও ইমনের স্ত্রীর সাথে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ঘাতক ইমন হোসেন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ঘাতক পুলিশের কাছে স্বীকার করছে। ঘাতক ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়