শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে ২৪ সেপ্টেম্বর (বুধবার) সকালে হাফিজুর (৩০) নামে এক যুবকের গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।মৃত হাফিজুর একই গ্রামের কালু মিয়ার পুত্র।

প্রত্যক্ষ দর্শীরা জানান, কাপাশহাটী গ্রামের মহসিনের বাড়ির পাশের বাগানে পাতা কুড়াতে যেয়ে এক মহিলা ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখেতে পান।

স্থানীয়রা বলেন, মৃত হাফিজুর এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলো। মরদেহ দেখে মনে হচ্ছে এক বা দুই দিন আগে তার মৃত্যু হতে পারে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন,  হাফিজুর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে  পাঠানোর  প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়