শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩১ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে বাসা ভাড়া খুজতে গিয়ে ধর্ষনের স্বীকার সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারী, থানায় অভিযোগ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ বাসা ভাড়া খুজতে গিয়ে সংখ্যালঘু ঘোষ সম্প্রদায়ের এক নারী ধর্ষনের স্বীকার হয়েছেন। ভীকটিম ওই নারী ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলাহাটা মোড়ে মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমির নামে থানাতে একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ সোমবার ভিকটিম নারীকে ডাক্তারী পরিক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠিয়েছে। পৌরসভার খয়েরতলা গ্রামের মোর্শেদুর রহমানের পুত্র অভিযুক্ত রুমি গত রোববার ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে।

উপজেলার রাকড়া গ্রামের ঘোষপাড়ার ভিকটিম ওই নারীর লিখিত অভিযোগে জানা গেছে, শহরের একটি মহল্লায় ভাড়া বাসাতে তিনি বসবাস করতে। বাসাটি পরিবর্তন করার জন্য নতুন বাসা খুজতে কয়েকদিন আগে ওই নারী কলেজ রোডের কলাহাটা মোড়ে যায়। সেখানে ঘটনাক্রমে মায়ের দোয়া এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রুমির সাথে পরিচয় হয়। রুমি তার এক বন্ধুর বাসা আছে এবং ভাড়া দিবে বলে ওই নারীর মোবাইল নাম্বার রেখে চলে যেতে বলেন। এরই দুইদিন পর রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রুমি ওই নারীকে ফোন করে বাসা দেখাবে বলে তার প্রতিষ্ঠানে আসতে বলেন। মহিলা আসার পর রুমির প্রতিষ্ঠানের পাশের ঘরটিতে তাকে বসতে দেয়। ভীকটিম নারী জানায়, কিছু সময় পরই রুমি এসে তার শরিরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও জড়িয়ে ধরে। এ সময় বাঁচার আকুতি ও চিৎকার দিতে চাইলে তাকে খুন করে গুম করার ভয় দেখায় রুমি। একপর্ষায়ে রুমি তাকে জোরপূর্বক ধর্ষন করে বলে জানায় ওই নারী। এ ঘটনার পর বাড়ীতে এসে বিষয়টি পরিবারকে জানিয়ে ওই রাতেই অভিযুক্ত রুমির নামে থানাতে একটি অভিযোগ দেন ওই নারী।

ভীকটিম নারী আরো জানায়, সোমবার তার ডাক্তারী পরিক্ষার জন্য ঝিনাইদহে গেলে দুপুরে একটি মোবাইল থেকে রুমি কল দেয়। তাকে ঝামেলা না করে টাকা পয়সা নিয়ে মিটিয়ে নিতে বলে। এতে সে রাজী না হলে বিয়ে করারও প্রস্তাব দেয়। সর্বশেষ তাকে প্রাননাশের ভয় দেখায় রুমি।

এদিকে ঘটনাটির সত্যতা যাচাইয়ে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমির ব্যবহৃত ০১৭৬২-৬১৭৮৩৭ ও ০১৭১১-০৬২৫২৭ মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন দুটি বন্ধ পাওয়া গেছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ধর্ষনের ঘটনায় প্রাথমিকভাবে কিছু আলামতের সত্যতা পেয়েছে। রবিবার রাতে ভীকটিম নারী থানাতে এসে একটি অভিযোগ দেবার পর সোমবার সকালে তার ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, ঘটনার পর থেকেই অভিযুক্ত রুমি আত্মগোপনে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়