শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে বিষ নিয়ে মাছ ধরতে যাওয়ার পথে জেলে আটক, চার বোতল কীটনাশকসহ নৌকা জব্দ

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের পূর্ব সুন্দরবনে বিষ নিয়ে মাছ ধরতে যাওয়ার পথে রবিবার সকালে ভোলা নদীতে চার বোতল কীটনাশকসহ এক জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে জালসহ নৌকা।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শরণখোলা ষ্টেশন সংলগ্ন ভোলা নদীতে একটি জেলে নৌকা তল্লাশী করে চার বোতল কীটনাশক উদ্ধার করেন। বিষ নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার অপরাধে নৌকা আরোহী জেলে মোঃ বাবুল হাওলাদার (৫০) আটক করেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে নৌকাসহ মাছ ধরার জাল।

আটক জেলে শরণখোলা উপজেলার শরণখোলা গ্রামের হাসেম হাওলাদারের ছেলে। ধৃত জেলে বাবুল সুন্দরবনের ভাইজোড়া খালে বিষ দিয়ে মাছ ধরার জন্য ভোলা নদী দিয়ে সুন্দরবনে যাচ্ছিলো বলে বনরক্ষীরা জানান। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, ভোলা নদীতে বিষসহ আটক জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটককৃত জেলের অন্য সহযোগীদের ধরার জন্য বনরক্ষীরা অভিযান শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়