শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে কীটনাশক স্প্রে করার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে কৃষকের মৃত্যু

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারী ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটিতে ধানখেতে কীটনাশক স্প্রে করার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার(২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের খানকা শরীফ এলাকার কৃষক মো. কারিমুল ইসলাম(৫২) বাড়ীর পাশ্ববর্তী  নিজ আবাদি ধানখেতে কিটনাশক স্প্রে করতে যায়। সেখানে কীটনাশক স্প্রে করার কিছুক্ষণ পরে অসুস্থ্যবোধ করলে কৃষক কারিমুল ইসলাম দ্রুত বাড়ীতে আসেন।কারিমুল ইসলাম উল্লেখিত এলাকার মৃত মোকিম উদ্দিনের ছেলে।

নিহত কারিমুল ইসলামের বড়ভাই ইসহাক আলী দুলাল জানান,কীটনাশক স্প্রে করার সময় অসুস্থ্যবোধ করলে বাড়ী চলে আসেন কারিমুল এবং পরিবারের লোকজনকে জানান তার মাথা ঘুরছে।এসময় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও, কিছুক্ষণ পর হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতেই মারা যায়।

ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু নিহতের পরিবারের বরাত দিয়ে জানান,ব্যক্তিগত কাজে বাইরে থাকায়,মোবাইল ফোনে কারিমুল ইসলামের মৃত্যুর খবরটি শুনেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়