শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে ১ জেলে নিখোঁজ।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছে। ১৮ সেপ্টেম্বর'২৫ বৃহস্পতিবার সকালে উপজলোর বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নদীতে তলিয়ে নিখোঁজ ঐ জেলের নাম রহিম উদ্দিন (৬০)। সে সোনাগাড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, তিস্তা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় রহিম উদ্দিন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদীতে তল্লাশি চালায় যা অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া র্পযন্ত এখনো নিখোঁজ ঐ ব্যক্তির সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার র্সার্ভিসের ডুবুরি দল। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়