শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের পুলে চলাচল শিক্ষার্থীসহ তিন ইউনিয়নের লাখো মানুষ দুর্ভোগে

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেরবাগেরহাটের মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের শেখপাড়াগামী পূর্ব কাটাখালের ওপর নির্মিত কাঠের পুলটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন ইউনিয়নের ভোগান্তিতে লাখো মানুষ।

বিশেষত ১১০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এস.বি. আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও বি.এস. ওয়াহেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। শিক্ষক ও অভিভাবকদের শঙ্কা—যেকোনো সময় এ ভাঙা পুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে দেখা যায়, পুলটির কাঠের তক্তাগুলো ভেঙে ১০-১৫ ফুট পর্যন্ত ফাঁকা হয়ে গেছে। পূর্ব পাশের প্রায় ২০ ফুট দেবে গিয়ে জয়েন্ট সরে গেছে। লোহার অ্যাঙ্গেল মরিচায় ক্ষয়ে গেছে, রেলিং ভেঙে পড়েছে। এমনকি একাংশ খালে বিলীন হয়ে গেছে।

পুলটির ওপর নির্ভর করে বহরবুনিয়া, বারইখালী ও জিউধরা ইউনিয়নের মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। পাশাপাশি ঘষিয়াখালী, ফুলহাতা, ফকিরবাড়ি, শনিরজোড়, কলেজবাজার, কালিবাড়ি বাজার, সিরাজ মাস্টার বাজার, বহরবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকে যাওয়ারও এটাই একমাত্র ভরসা।

স্থানীয়রা জানান, ২০২৩ সালের মে মাসে পুলের একটি অংশ ভেঙে গেলে বাঁশ ও সুপারি গাছ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে সেটিও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় ১০–১৫ বছর আগে নির্মিত এ কাঠের পুলটি সামান্য মেরামত হলেও আজ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে পুনর্নির্মাণ হয়নি।

৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম হাওলাদার বলেন, “পুলটির পুনর্নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদে প্রস্তাব করা হয়েছিল। তবে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি।”

মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম জানান, “বিষয়টি আমাদের জানা আছে। জেলা পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত কাজ শুরু করা হবে।”

এলাকাবাসীর অভিযোগ, অবিলম্বে এ পুলটির পুনর্নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও জনগণের দুর্ভোগ দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়