শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২২ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে মেধা আর যোগ্যতায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত ২৪ তরুণ-তরুণী 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ২৪ জন তরুণ-তরুণী। বুধবার (১০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পুলিশ লাইনস ড্রিলশেডে ফলাফল ঘোষণা করা হয়। নিয়োগপ্রাপ্তদের অনেকেই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও সাফল্যে আনন্দিত নিয়োগপ্রাপ্তদের পরিবারও।

ফলাফল ঘোষণার সময় প্রার্থীদের চোখেমুখে ছিল উৎকণ্ঠা। পুলিশ সুপার মো. আকতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যখন উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়, তখন আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

চূড়ান্ত তালিকায় নিজের নাম শুনে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আনন্দ প্রকাশ করেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাহার উদ্দিন শরীফ। তার বাবা একজন খামারি, বাড়ি লক্ষ্মীপুর সদরের দুর্গাপুর গ্রামে। শরীফ জানান, ‘মাত্র ১২০ টাকায় আবেদন করেই চাকরি পেয়েছি। আমি অত্যন্ত খুশি। সততা, দেশপ্রেম ও জনগণের কল্যাণে কাজ করতে চাই। 

তার বাবা বলেন, ‘আমি নিজে পড়ালেখা করতে পারিনি। অনেক কষ্ট করে সন্তানদের লেখাপড়া করাচ্ছি। আজ আমার ছেলের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি পেয়েছি, এতে আমি অনেক খুশি।

একইভাবে নিয়োগপ্রাপ্ত সুমাইয়া আক্তার বলেন, ‘ছোটবেলা থেকেই পুলিশের চাকরি করার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। ’ ফলাফল ঘোষণার সময় সুমাইয়ার সঙ্গে থাকা তার মা আনন্দে কেঁদে ফেলেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৯১০ জন প্রার্থীর মধ্য থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করে ২৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৫ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। তিনি আরও বলেন, ‘নিয়োগপ্রাপ্তরা জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করবে এবং জুলাইয়ের চেতনা ধারণ করবে—এই প্রত্যাশা করছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়