শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঁদুর নিধনে জনপ্রিয়তা পাচ্ছে বাঁশের চোঙা ফাঁদ

এম আব্দুল মান্নান, চিরিরবন্দর, দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বাড়তে থাকায় বিপাকে পড়েছিলেন কৃষকরা। বিষটোপ, পলিথিনের নিশানা কিংবা কলাগাছ পুঁতে ইঁদুর নিধনের চেষ্টা করেও তেমন ফল পাচ্ছিলেন না তারা। শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছেন স্থানীয় প্রযুক্তি—‘বাঁশের চোঙা ফাঁদ’-এর।

উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাব কৃষকদের সঙ্গে আলোচনা করে এ ফাঁদের কার্যকারিতা তুলে ধরেন এবং ব্যবহারবিধি শেখান। এরপর থেকেই কৃষকরা আগ্রহের সঙ্গে বাঁশের চোঙা ফাঁদ ব্যবহার শুরু করেন।

সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামের কৃষক আসাদুজ্জামান ইঁদুর নিধনে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। গত ছয় মাসে তিনি প্রায় তিন হাজার ইঁদুর মেরেছেন। গত বছর ইঁদুর নিধনে অবদান রাখায় উপজেলা কৃষি অফিস থেকে পুরস্কারও পান তিনি।

আসাদুজ্জামান জানান, “গতকাল রাতে আমি ৪৪টি ফাঁদ বসিয়েছিলাম। সকালে গিয়ে দেখি, তাতে ধরা পড়েছে ৩৫টি ইঁদুর।”

উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, “প্রতি বছরই ফসলের উল্লেখযোগ্য অংশ ইঁদুরে নষ্ট হয়। বিশেষ করে আমন মৌসুমে এর প্রকোপ বেশি দেখা যায়। বাঁশের চোঙা ফাঁদ সহজ, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। তাই আমরা কৃষকদের এ ফাঁদ ব্যবহারে উৎসাহিত করছি।”

তিনি আরও জানান, “ফাঁদ তৈরি ও ব্যবহারের বিষয়ে সাহায্য দরকার হলে কৃষক আসাদুজ্জামান সহযোগিতা করবেন। তাকে সামান্য সম্মানী প্রদান করা হলে ভবিষ্যতে তিনি এ কাজে আরও উৎসাহিত হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়