শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৩ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিপুরে খাল ভরাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে অবৈধভাবে খাল ভরাট ও বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ৭৫০ ফুট পাইপ ভেঙে বিনষ্ট করা হয় এবং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকার বেড়িবাঁধ সংলগ্ন জোয়ার-ভাটা প্রবাহমান খাল ভরাট করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক।

স্থানীয়রা জানান, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে মাছের ঘের থেকে অবৈধভাবে বালু তুলে খাল ও বনভূমি ভরাট করে মার্কেট নির্মাণের চেষ্টা করছে। এতে একদিকে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে, অন্যদিকে বনভূমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, অবৈধভাবে খাল ভরাট ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়