শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৬ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসাইলে কাদের সিদ্দিকীর মুক্তিযোদ্ধা সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ফ্যাসিস্টদের পুনর্বাসন বিরোধী ছাত্র সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

রোববার বিকাল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময়ে এই সমাবেশের আহ্বান করা হয়। কাদেরিয়া বাহিনীর পক্ষে মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল এবং ছাত্র সমাজের ব্যানারে রনি মিয়া এই সমাবেশ আহ্বান করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কায় গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম ১৪৪ ধারা জারি করেন।

সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

লিখিত আবেদন সূত্রে জানা যায়, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানানো হয়।  

অন্যদিকে ছাত্র সমাজের ব্যানারে একইস্থানে সমাবেশের অনুমতি চেয়ে লিখিত আবেদন করেন ছাত্র নেতৃবৃন্দের প্রতিনিধি রনি মিয়া। সমাবেশটি ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা বক্তব্য রাখবেন বলে জানানো হয়।

রনি মিয়া বলেন, ‘সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার চেষ্টা চলছে। আওয়ামী ফ্যাসিস্টদের যেন পুনর্বাসন করতে না পারে এজন্য আমরা ছাত্র সমাজ এই সমাবেশের ডাক দিয়েছি, যা খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। যত বাধাবিপত্তি আসুক আমরা নির্ধারিত স্থানেই সমাবেশ করবো। অনুষ্ঠানে ছাত্র সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।’

কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, ‘বিষয়টি নিয়ে থানায় এসেছি। পরে পুলিশ সুপারের কাছে যাবো।’

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘একই স্থানে সমাবেশের আহ্বান করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম জানান, একই সময়ে দুই পক্ষ সমাবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সার্বিক আইনশৃঙ্খলা ও জনসাধারণের জানমাল রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ রোববার ভোর ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বলবৎ থাকবে। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়