শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে কটেজে অভিযান: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ১৩ তরুণ-তরুণী আটক

ধবার দিবাগত রাতে শহরের কটেজ জোনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়

কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলী এলাকায় কয়েকটি কটেজে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জন তরুণ-তরুণীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের কটেজ জোনে এ অভিযান চালানো হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কয়েকটি কটেজ ঘিরে দীর্ঘদিন ধরে পর্যটকদের ব্ল্যাকমেইল, জিম্মি ও নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ কারণে পর্যটন শহরের দুর্নাম হচ্ছে।

কটেজ জোনকে অপরাধমুক্ত করতে ট্যুরিস্ট পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করবে জানিয়ে আপেল মাহমুদ বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। কোনোভাবেই অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়