শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৫:৪১ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎ঈদের আনন্দ বিষাদে রূপ নিল লালমনিরহাটের পাটগ্রামে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশুসহ একই পরিবারের তিনজন। এসময় তাদের আরেক শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে।

‎মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রামের মির্জাকোট এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করতেন এবং পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন।

‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে শরিফুল ইসলাম দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে পাটগ্রাম থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে শিশুটি প্রাণ হারায় এবং তার ছোটবোন ও বাবা-মা গুরুতর আহত হন।

‎​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহত স্বামী-স্ত্রী ও কন্যা শিশু সন্তানকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বামী স্ত্রী দুজনকে মৃত ঘোষণা করেন এবং কন্যা শিশু সন্তানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহগুলো বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই দ্রুত পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্ত ও চালককে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎​এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরার পথে এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়