শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ১১:৪৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে কালশী বস্তির আগুন

রাজধানীর কালশী বস্তিতে আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের লে. কর্নেল আজাদ আনোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটে প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবী, পুলিশ-র‌্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশাকরি আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে। রাস্তার সংকীর্ণতা ও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়েছে।’

আজাদ আনোয়ার বলেন, ‘তদন্ত শেষে আগুন লাগার কারণ ও সূত্রপাত জানা যাবে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টা ২৩ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে।

শেষ পর্যন্ত ১৫টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়