শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৪

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকার ইসলামিক মিশন এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। 

শুক্রবার (৬ মার্চ, ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে।এই দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন। ‎

নিহতদের পরিচয় মো. ওয়াহেদুল ইসলাম রিপন (৪০) মাইক্রোবাস চালক। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কোলচর এলাকার বাসিন্দা।

মো. ইলিয়াস হোসেন (৫৫/৫৭): মাইক্রোবাসের যাত্রী। তিনি ঢাকার এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা।
‎বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টেকেরহাট পরিবহনের (টেকেরহাট এক্সপ্রেস এন্টারপ্রাইজ) একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

‎খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস দুটি পুলিশ জব্দ করেছে। বাসের চালক ঘটনার পর পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়