শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী নিহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আব্দুল মালেক (৩৪) নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ঝিলংজা বাংলাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল মালেক সেন্টমার্টিনের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ার বাসিন্দা এবং মৃত আলী হোসেনের ছেলে। তিনি কক্সবাজারের স্থানীয় দৈনিক হিমছড়ির সেন্টমার্টিন প্রতিনিধি ও সী প্রবাল রিসোর্টের মালিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সৌদি আরব গমনের প্রস্তুতির অংশ হিসেবে রামুর জোয়ারিয়ানালায় বিকেএসপির প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে কক্সবাজার শহরে ফিরছিলেন আব্দুল মালেক। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আব্দুল মালেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

কক্সবাজার সদর থানার ওসি ছমিউদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়