শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ট্রাক চাপায় নিহত অটোভ্যান চালক

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাক চাপায় জয়েন উদ্দিন (৫১) নামের এক ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নিহত হয়েছে। নিহত জয়েন উদ্দিন সদর উপজেলার সয়দাবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ট্রাক ঢাকামুখি লেন দিয়ে যাওয়ার সময় ওই অটোভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়