শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মৃত‌্যু

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর সাধনপু‌রে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হ‌য়ে চ‌মেক হাসপাতা‌লে মৃত‌্যুবরণ কর‌লেন মাদ্রাসার শিশু শিক্ষার্থী নাও‌রিন আবছার মীমফা (৫)। সে সাধনপুর ইউ‌নিয়‌নের পশ্চিম সাধনপুর ৭নং ওয়ার্ড এলাকার ওমান প্রবাসী মোঃ আবছারের শিশু কন‌্যা।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী ও জনপ্রতি‌নি‌ধি সু‌ত্রে জানা যায়, র‌বিবার সকা‌লে মা‌য়ের সা‌থে মীমফা পশ্চিম সাধনপুর সিরাজুল মোস্তফা নূরানী মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষার্থী নাও‌রিন আবছার মীমফা ছুটি শেষে বাড়ি ফিরছিলেন। এ সময়  একটি মোটরসাইকেল এসে ধাক্কা দি‌লে দি‌লে সে মায়ের হাতে থেকে ছিড়‌কে পড়ে। এ সময় গুরুতর আহত লে তাকে উদ্ধার করে কালীপুর ইউ‌নিয়‌নের গুনাগরী আয়েশা সিদ্দিকা হাসপাতালে নেওয়া হয়। সেখান থে‌কে প‌রে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় । চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ব‌লে জানান সাধনপুর ইউ‌নিয়‌নের ৭নং ওয়া‌র্ডের ইউ‌পি সদস‌্য মোঃ শওকত আলী ।

এ ব‌্যাপা‌রে বাঁশখালীর রামদাশ হাট পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের পু‌লিশ প‌রিদর্শক তপন কুমার বাকচী ঘটনার বিষ‌য়ে অবগত নয় ব‌লে জানান।

মীমফার অকাল মৃত্যুতে সাধনপুর ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাদ্রাসার শিক্ষকরা জানান, সে শান্ত ও মেধাবী ছাত্রী ছিল। সহপাঠীরাও তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়