শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাস উল্টে ২ যাত্রী নিহত এবং অন্তত: ১৫ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ জানুয়ারী ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই উপজেলার তীরচর এলাকায়।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের ( ঢাকা-মেট্রো ব- ১৪-৬২৭৩ ) বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের বিভাজনের উপর আছড়ে পড়ে বিপরীত পাশে ঢাকামুখী অপর একটি মাইক্রোবাসে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মৃত: আবুল বাশারের ছেলে
আরমান হোসেন (১৭) এবং ফেনী ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)। রাতেই নিহতদের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় চান্দিনা সরকারি হাসপাতালে ৭ জন আহত রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক ( এসআই ) মোঃ মনিরুল ইসলাম চৌধুরী আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, চালকের বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়।

এসময় দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হলে এক ঘন্টার মধ্যেই দুর্ঘটনা কবলিত যান দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয় হাইওয়ে পুলিশ।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান,স্টার লাইন বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে ইউটার্ণে নিয়ন্ত্রন হারিয়ে

কুমিল্লামুখী হতে ঢাকামুখী হয়ে সম্পূর্ণভাবে উল্টে যায়। আমরা দ্রুতার সাথে আহত-নিহতদের উদ্ধার করি এবং যানজট মুক্ত করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়