শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তবে পাইপ কেটে যাওয়া এবং পানির কিছুটা সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের।

আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সরেজিমেন দেখা যায়, কড়াইল বস্তির বউবাজার অংশের কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লক এলাকায় আগুন লেগেছে। আগুন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আর যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তারা বউবাজার এলাকার খামারবাড়ি মাঠে অবস্থান করছেন।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয়। আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে ১৯টি ইউনিট নিয়ে কাজ করছি। মাঝেমধ্যে পাইপ কেটে যাচ্ছে। ফলে পুরো সক্ষমতা নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না; চেষ্টা করে যাচ্ছি। এই মুহূর্তে আগুনের উত্তর–পূর্ব দিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছি। এই দিকটার নিয়ন্ত্রণ নিতে পারলে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

পানির সংকটের বিষয়ে তাজুল ইসলাম বলেন, উত্তর–পূর্ব দিকে পানির কিছুটা সংকট রয়েছে। ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে বিপরীত পাশের লেক থাকায় পূর্ণ সক্ষমতা দিয়ে কাজ চলছে। আমরা কাজ করছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই ভালো সংবাদ দিতে পারব।

আগুনে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লেগেছে, সে বিষয়েও ধারণা পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়