শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১২:০২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি

রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের (জবি) ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে নদীর লালকুঠির ঘাটে এ ঘটনা ঘটেছে। 

তবে এ ঘটনায় তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করা হয়েছে এবং সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা।

জানা যায়, আজ শুক্রবার রাতে বুড়িগঙ্গায় নৌকা নিয়ে ঘুরতে বের হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৫ জন শিক্ষার্থী। তারা ১৮তম ব্যাচের শিক্ষার্থী। লালকুঠির ঘাট এলাকায় লঞ্চের ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। তবে তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

ওসি সোহাগ রানা জানান, নৌকায় ১০-১৫ জন জবি শিক্ষার্থী ছিলেন। নৌকায় লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা সবাই নৌকা থেকে বুড়িগঙ্গা নদীতে লাফ দেয়। পরে তাদের উদ্ধার করা হয়েছে। তারা নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়