শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও)

নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালালেন কেন বলে প্রশ্ন করেছেন সাবেক ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। তিনি বলেন, আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যে আসেন। মাঠও নাই পুরোহিতও নাই। এতদিন মাঠ ছিল, পুরোহিত ছিল আলী রীয়াজ ড. ইউনূসের পক্ষে।

সম্প্রতি গ্লোবাল টেলিভিশন এক টকশোতে তিনি এসব কথা বলেন। মোশাররফ আহমেদ বলেন, ৮৩ কোটি খরচ করে এখন বলেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে তাহলে শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে তারপর আপনারা আসেন। একটা মতামত আমাদেরকে দেন। পাঁচ দশটা বিষয়ে মতামত দেন। রাজনৈতিক দলগুলো বসে দুই মাস না পনেরো দিন বা এক মাসের মধ্যে বলতেন যে ইয়েস, এখন নির্বাচন করেন।

মোশাররফ বলেন, আপনি নয় মাস পরে বলতেছেন কেন? এর আগে চার মাস কাটিয়েছেন হজপজ, বুকিশ এইসব কাজকারবার করে। এইগুলো অন্য সময় করেন। এই গণঅভ্যুত্থান পরিস্থিতিতে মানুষের ধৈর্য কম থাকে, সহিষ্ণুতা কম থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে, সিকিউরিটি, নিরাপত্তা, প্রতিরক্ষা নাজুক থাকে। 

মোশাররফ আরো বলেন, আমি ড. ইউনূসের বিরুদ্ধে না। ড. ইউনূসের কাছে আমার প্রত্যাশা ছিল। আর উনি প্রসব করেছেন একটা মূষিক। এই মূষিক প্রসব করার কারণে আমি ওনার সমালোচনা করি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়