শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৮:০২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস্তবেই যেন সায়েন্স ফিকশন : মানুষের মতো মারামারিতে জড়িয়ে পড়ল রোবট!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মানুষের মতো দেখতে দুটি রোবটের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই এটিকে ‘সায়েন্স ফিকশন সিনেমা থেকে উঠে আসা দৃশ্য’ বলে মন্তব্য করছেন।

ভিডিওটিতে দেখা যায়, ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় একটি দোকানের ভেতরে ‘ইঞ্জিনএআই’ ও ‘ইউনিট্রি’ মডেলের দুটি রোবট মুখোমুখি লড়াই করছে। আয়োজকদের দাবি, জনসমক্ষে এই প্রথম এমন দুই ‘হিউম্যানয়েড রোবটের লড়াই’ অনুষ্ঠিত হলো। অনেকের মতে, এটি রোবট যুদ্ধকে মূলধারায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেন ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) উদ্ভাবক সিক্স লিভ। ভিডিওতে দেখা যায়, অস্থায়ীভাবে তৈরি করা একটি রিংয়ের মধ্যে দুই পায়ে হাঁটা রোবট দুটো একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সেখানে একজন মানব রেফারিও দায়িত্ব পালন করছেন।

চারপাশে ছোট একটি দর্শকগোষ্ঠীকে উল্লাস করতে দেখা যায়। রোবট দুটি একে অন্যকে ঘুষি মারছে, আক্রমণ এড়িয়ে যাচ্ছে ও অবাক করা কৌশলে ঘুরে ঘুরে লড়াই চালিয়ে যাচ্ছে।

এক্সে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, এই ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে। সান ফ্রান্সিসকোতে আমাদের নতুন স্টোর স্পেসে ইঞ্জিন ও ইউনিট্রি রোবটের মধ্যে এটিই প্রথম লড়াই।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া

ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাজার হাজার ভিউ ও লাইক পেয়েছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করে নিজেদের মতামত জানিয়েছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ওগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আসল নড়াচড়া এআই নিজে করছে না। আরেকজন মজা করে লিখেছেন, ওরা ৩০০টা ঘুষি আর লাথি মারছে, কিন্তু মাত্র একটা ঠিকমতো লাগছে, তারপর দুজনই একসঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে... হা হা!

অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ওদেরকে ডিশওয়াশার ভরতে শেখান, আমার কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে শুকিয়ে আবার গুছিয়ে রাখতে শেখান। ঘর পরিষ্কার করতে শেখান। রান্না করতে পারলে আরও ভালো। আমাদের লড়াই করা রোবট দরকার নেই।

চীনের দ্রুত এগিয়ে যাওয়া রোবট নির্মাতা ইউনিট্রি

‘ইউনিট্রি’ বর্তমানে চীনের দ্রুততম অগ্রসরমান হিউম্যানয়েড রোবট নির্মাতা কোম্পানিগুলোর একটি। তাদের ‘জি১’ মডেলের দাম প্রায় ১৬ হাজার ডলার। এতে কথোপকথন সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত রয়েছে।

গত বছর বিশ্বের প্রথম রোবট যুদ্ধ প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর এই মডেলটি বিশ্বজুড়ে আলোচনায় আসে। এছাড়া ২০২৬ সালের কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)-এ কোম্পানিটি তাদের ‘এইচ২’ হিউম্যানয়েড রোবটও প্রদর্শন করে।

অন্যদিকে, আরেক চীনা কোম্পানি ইঞ্জিনএআইয়ের ‘টি৮০০’ মডেলটি ২০২৬ সালের সিইএসে প্রথম উন্মোচিত হয়। ১ দশমিক ৭৩ মিটার উচ্চতা ও ৭৫ কেজি ওজনের এই রোবটটি বিশেষভাবে স্থিতিশীলতার জন্য তৈরি করা হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোবটটির প্রাথমিক মূল্য হবে ২৫ হাজার ডলার এবং ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রথম চালান সরবরাহ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়