শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে ব্যবহৃত সেই আলোচিত হেডফোনের দাম কত?

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের কোয়ালিটির সমালোচনা করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম। সংসদ চলাকালে অনেকেই দাবি করেছিল, তাদের হেডফোন ঠিকঠাক কাজ করছে না।

তবে সংসদে ব্যবহৃত এই হেডফোনটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘Shure’ ব্যান্ডের। মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম এবং হেডফোনের মতো পণ্যের জন্য প্রতিষ্ঠানটি বিখ্যাত।

সাংসদদের ব্যবহার করতে দেওয়া হেডফোনটি ‘SRH240A’ মডেলের। ‘Shure’ ব্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে ঘেঁটে দেখা যায় এই কোম্পানি এই সিরিজে আরও বেশ কিছু হেডফোন এনেছে। যার মাঝে দামের দিক থেকে এটি সবথেকে কম।

ই-কমার্স কোম্পানি অ্যামাজনের ওয়েবসাইটের দেখা যাচ্ছে, SRH240A মডেলের হেডফোনটির মূল্য ৬৯ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা। 

ব্যান্ডটির অন্য হেডফোনগুলোর মধ্যে রয়েছে, ‘AONIC 50 GEN 2’ মডেলের দাম ৩৮৯ মার্কিন ডলার। যা প্রায় ৪৭ হাজার ৭৫০টাকা। ‘SRH840A’ মডেলের দাম ১৬৯ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার ৭৩৭টাকা।

এবং একই মডেলের ‘SRH440A’ মডেলের দাম ১০৯ ডলার, যা প্রায় ১৩ হাজার ৩৭৪টাকা। ‘SRH1540’ মডেলের দাম ৫০০ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৬১ হাজার ৩৭৫টাকা। ‘SRH1840’ মডেলের দাম ৫৪৯ ডলার, যা প্রায় ৬৭ হাজার ৩৩২টাকা। সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়