শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিরাপদ নয় বলে অভিযোগ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, শিশু ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের এই এআই চ্যাটবট থেকে দূরে রাখা উচিত।

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন মাস্ক। তার এই বক্তব্যের পর চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ওপেনএআইয়ের সঙ্গে।

মাস্ক মূলত এক ব্যবহারকারীর পোস্ট উদ্ধৃত করে নিজের মতামত জানান। ওই পোস্টে দাবি করা হয়, গত মাসে কানাডার একটি বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার আগে হামলাকারী জেসি ভ্যান রুটসেলার চ্যাটজিপিটির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলেন। অভিযোগ অনুযায়ী, চ্যাটজিপিটি-এর সঙ্গে কথোপকথনে হামলার সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে কয়েক দিন ধরে ওই ব্যক্তি চ্যাটজিপিটির সঙ্গে বন্দুক হামলার পরিকল্পনা নিয়ে আলাপ করছিলেন। কথোপকথনের কিছু বার্তা স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে শনাক্তও হয়েছিল।

এ বিষয়ে ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট পরে নিষিদ্ধ করা হয়েছিল। তবে তাদের মূল্যায়নে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেনি।

এর আগে ইলন মাস্ক দাবি করেছিলেন, চ্যাটজিপিটি ব্যবহারের সঙ্গে একাধিক মৃত্যুর ঘটনার সম্পর্ক থাকতে পারে। তার মতে, অন্তত নয়টি মৃত্যুর ঘটনায় এই প্রযুক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যার মধ্যে পাঁচটি আত্মহত্যার ঘটনা বলে উল্লেখ করেন তিনি। এক পোস্টে তিনি লিখেছিলেন, “আপনার প্রিয়জনদের চ্যাটজিপিটি ব্যবহার করতে দেবেন না।”

এই মন্তব্যের জবাবে স্যাম অল্টম্যান বলেন, এ ধরনের ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক হলেও বিষয়টি অত্যন্ত জটিল এবং এককভাবে প্রযুক্তিকে দায়ী করা যায় না।

অন্যদিকে পাল্টা সমালোচনায় অল্টম্যান বলেন, মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্স এআইয়ের তৈরি চ্যাটবট গ্রোককেও নানা বিতর্কের মুখে পড়েছে। পাশাপাশি মাস্কের প্রতিষ্ঠান টেসলার অটোপাইলট প্রযুক্তি সম্পর্কিত দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর ঘটনাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়