শিরোনাম
◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৬ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি

‎‎মনিরুল ইসলাম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন সারাদেশে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ে রাস্তা সংস্কার বা অন্য কোনো উন্নয়নমূলক কাজের কারণে যাতে গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ বিচ্ছিন্ন না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে এই নির্দেশনা দিয়েছে।

‎সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সরকারের গুরুত্বপূর্ণ ৪টি মন্ত্রণালয়ের সচিবকে এই চিঠি পাঠান। সেখানে, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে।

‎‎ইসির চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনী কর্মকাণ্ডের জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। তাই নির্বাচনের আগে ও পরে হাইওয়ে বা রাস্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সময় অবশ্যই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাথে সমন্বয় করতে হবে। কোনোভাবেই যাতে মাটির নিচে থাকা অপটিক্যাল ফাইবার বা গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ লাইন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

‎ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন ড্রোনের লাইভ ফিড এবং ভোটকেন্দ্রের তথ্য আদান-প্রদান সচল রাখা। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা। যান্ত্রিক বা মানুষের ভুলের কারণে ইন্টারনেট বা ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়া রোধ করা।

‎‎উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দেশের ১২ কোটির বেশি ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আয়োজিত গণভোটে অংশ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়